সর্বশেষ সংবাদ :

এমপি প্রার্থী শেখ হাবিবা লাঞ্ছিতের ঘটনায় নবনির্বাচিত এমপি মিলনের দুঃখ প্রকাশ

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর-৩ আসনের পবা উপজেলার হরিয়ানে ফুটবল মার্কার নারী এমপি প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ধানের শীষের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।
শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে সময়ে এ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মোহনপুর উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল শেখ হাবিবার গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে অনাকাক্সিক্ষত ঘটনার জন্য সরাসরি দুঃখ প্রকাশ করেন।
এর দুদিন আগে জাতীয় সংসদ নির্বাচনের দিন দুপুরে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের নলখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ফুটবল মার্কার নারী এমপি প্রার্থী শেখ হাবিবাকে লাঞ্চিত করার ঘটনা ঘটে।
সরেজমিনে শেখ হাবিবার বাড়িতে গিয়ে দেখা যায়, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শেখ হাবিবর খোঁজখবর নেন এবং নির্বাচনের দিন ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
শেখ হাবিবার সাথে সাক্ষাত করা বিএনপির প্রতিনিধি দলে ছিলেন, মোহনপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনছার আলী, সাবেক সাধারণ সম্পাদক এনতাজ আলী সরকার, ঘাসিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ডালিম উদ্দিন ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জোলহাস উদ্দিন দুলাল সহ স্থানীয় বিএনপি কর্মী আলমাস হোসেন।


প্রকাশিত: February 15, 2026 | সময়: 4:56 am | সুমন শেখ