সর্বশেষ সংবাদ :

রাজশাহীর ছয়টি আসনের ৪ টিতে বিএনপি, ২ টিতে এগিয়ে জামায়াত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলার ছয়টি আসনে সর্বশেষ পাওয়া তথ্যনুযায়ী ৪ টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এবং ২ টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা এগিয়ে আছেন। উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মুজিবুর রহমান এগিয়ে আছেন। রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে অ্যাড. শফিকুল হক মিলন প্রায় ৩২ হাজার ভোট বেশি পেয়ে জয়ের দৌড়ে এগিয়ে আছেন। রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বারী প্রায় ৬ হাজার ভোটে এগিয়ে আছেন। রাজশাহী-৫ (দূর্গাপুর-পুঠিয়া) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম এগিয়ে এবং রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির প্রার্থীরা আবু সাঈদ চাঁদ প্রতিপক্ষের চেয়ে বেশি ভোট পেয়ে তিনিও এগিয়ে আছেন ।


প্রকাশিত: February 13, 2026 | সময়: 4:57 am | সুমন শেখ