সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ র‌্যাব জানায়, অভিযানে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। এরপর উদ্ধারকৃত বোমা ও ককটেল আলামতসহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা নিতে উদ্ধারকৃত আলামত চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: February 12, 2026 | সময়: 4:39 am | সুমন শেখ