, , ।
উলিপুর প্রতিনিধি: উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মাঋবিল এলাকায় গঙ্গারাম নালা থেকে অবৈধভাবে মাটি ও বালু উওোলনের অভিযোগ উঠেছে। জানজায়গীর ও রুপার খামার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা এ কর্মকান্ডে রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে এবং আশেপাশের আবাদি জমি মারাত্মক ঋুকির মুখে পড়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, বড় ধরনের ড্রেজার মেশিন ও ট্রাক্টর এবং জাম ট্রাক ব্যাবহার করে সন্ধ্যা থেকে ভোর ৪ টা পর্যন্ত একটার পর একটা গাড়িতে দ্বিগুণ মাটি কেটে সরিয়ে নেওয়া হচ্ছে। এতে খালের তীর ভাঙন, কৃষি জমির ক্ষতি এবং যোগাযোগ ব্যাবস্থার মারাত্মক অবনতি ঘটতেছে।
জানজায়গীর স্কুলের পাশ্ববর্তী ধুধু পাতার এলাকা, যা ধরনীবাড়ি, মারিবিল ও রুপার খামারের সীমান্তবর্তী। মিনা বাজার থেকে রুপার খামারের শেষ মাথা পর্যন্ত সড়কে ভারি যানবাহন চলাচলের কারণে ধুলো, কাদা ও ভাঙাচোরা রাস্তা জন সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা অভিযোগ করেন, রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি ও বালু লুটপাট চললেও কার্যকর নজরদারির অভাব রয়েছে। তাই তারা অবিলম্বে অবৈধ উওোলন বন্ধ করে, আইনানুগ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা ও কৃষিজমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর দ্রুত তদন্ত ও প্রোয়জনীয় ব্যাবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।