বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্টুভাবে সম্পন্নের লক্ষে ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা ও পুলিশ প্রশাসন।
সুষ্টু পরিবেশে গণ ভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তার জন্য প্রতিটি ভোট কেন্দ্র সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে।
এ লক্ষ্যে রাজশাহী-১ আসনের অন্তর্ভুক্ত গোদাগাড়ীর ৯৮ টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টারনিং কর্মকর্তা নাজমুস সাদত রত্ন।
তিনি জানান, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রিতিকর ঘটনা এড়ানো এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ভোটকেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।এর ধারাবাহিকতায় রাজশাহী -১ আসনের গোদাগাড়ী উপজেলায় ৯৮টি ভোটকেন্দ্রের মধ্যে শতভাগ কেন্দ্রে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন শেষ হয়েছে।
গোদাগাড়ীর প্রত্যন্ত অঞ্চল চর আষাড়িয়াদহ ইউনিয়ন বিদ্যুৎ সুবিধার আওতার বাইরে থাকায় প্রতিটি ভোটকেন্দ্রগুলোতে ১২ ফেব্রুয়ারির ভোটের জন্য আগেই বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানান গোদাগাড়ী নির্বাচন কমিশনার পারভেজ আহমেদ। বিদ্যুৎ-সংযোগ না থাকা একটি ইউনিয়নে নয়টি ভোট কেন্দ্র্র আভা পাওয়ার ডিষ্ট্রিবিউশন ও সৌরবিদ্যুতের মাধ্যমে বিকল্প ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুস সাদত রত্ন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সব ভোটকেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্ততি নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।