সর্বশেষ সংবাদ :

নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মেধা পুরস্কার ও উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রমানিককে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান ও পবা উপজেলা অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন।
বক্তব্য রাখেন বাগসারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, বড়গাছী কুঠিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানন্দ কুমার পাল, পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, সাবেক শিক্ষক আনন্দ কুমার পাল।
অনুষ্ঠানে হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মজিবুর রহমান। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শাহজাহান আলী ও শিক্ষক সামেরুল ইসলাম। উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুস সামাদ খান, শিক্ষক সেলিমুর রহমান, শিক্ষক জাইদুর রহমান, শিক্ষক আব্দুল মতিন, শিক্ষক তারিকুল ইসলাম, শিক্ষক শাহীন আলী, মাইনুল ইসলাম, শিক্ষক জেসমনি আফরোজসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।


প্রকাশিত: February 6, 2026 | সময়: 3:23 am | সুমন শেখ