রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার: ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও মডেল

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারর বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ২৪ এর গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা মাথায় রেখে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি মডেল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
প্রশিক্ষণে গোদাগাড়ী উপজেলার ১০৩ জন প্রিজাইডিং অফিসারকে ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। সোমবার ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আফিয়া আক্তার।
দিনব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গোদাগাড়ী উপজেলার প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন, সহকারী কমিশনার (ভূমি) শামশুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ হোসেন, সার্কেল এসপি আব্দুস সালাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার্স ইনর্চাজ হাসান বশির। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক যোগাযোগ ও সহযোগিতা ত্বরান্বিত করতে আমরা নির্দেশনা দিয়েছি।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬ | সময়: ৩:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর