বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আগামী ৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা উপলক্ষে জেলা জামায়াত অফিসে সাংকবাদিক সম্মেলন করেন জামায়াত নেতৃবৃন্দ। রোববার সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. কেরামত আলী, জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান ও পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি ও অনান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আমীরের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।