, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারায় সড়ক দুর্ঘটনায় বিকাশ চন্দ্র নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। তার বাড়ি শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। রোববার সকাল ৮ টার দিকে চারজন যাত্রী নিয়ে অটোভ্যান চালক বিকাশ চন্দ্র কেশর হাটে যাচ্ছিলেন। সৈয়দপুর-মচমইল রোর্ড সংলগ্ন রাখাল দাস বিদ্যানিকেতনের সামনে বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।
এতে যাত্রী বহনকারী ওই ভ্যান উলটে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ভ্যান চালক বিকাশ চন্দ্র মারা যান। দুর্ঘটনায় ওই ভ্যানে থাকা চারজন যাত্রীও গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।