সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে ধানের শীষের মিছিল

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ধানের শীষের বিশাল মিছিল হয়েছে। গত শুক্রবার বিকালে মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জয়পুরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান মিছিলে যোগ দেন।
উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা যুবদল নেতা আনিছুর রহমান আনিছ, নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান মিজান, রাজ খান, সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউর ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন ও সম্পাদিকা গুলশান আরা গ্যালিন সহ অনেকেই মিছিলে যোগ দেয়।


প্রকাশিত: February 2, 2026 | সময়: 4:16 am | সুমন শেখ