বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বি ইউনিটের ফল আজ বুধবার প্রকাশিত হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বি ইউনিটের অন্তর্ভুক্ত। ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ -এ পরীক্ষার্থীরা তাদের নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে তাদের প্যানেলে রেজাল্ট দেখতে পারবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।
বি ইউনিটে বাণিজ্য গ্রুপের ১৮ হাজার ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৩৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ হাজার ৩৫৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৫৭.১৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৬.৫০।
এই ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের ১২ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৫৯৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৯০০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬১.৫০ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯১.৫০।