বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
অলিউল হক ডলার,নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক ইউএনও মো. কামাল হোসেনকে গ্রেফতার করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে তাকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। নাচোল উপজেলা পরিষদের সাকেব ইউএনও মো. কামাল হোসেন তাঁর মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ৩৫তম বিসিএস ক্যাডার হিসেবে চাকুরিতে যোগদান করেন। পরে বিষয়টি জানতে পেরে দুদক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলা চলাকালীন সময়ে বিজ্ঞ আদালত তাঁর পিতা-মাতা,চাচা-চাচীসহ মোট৫ জনের ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত দেন। বিষয়টি জানতে পেরে কামাল হোসেন সময়ের আবেদন জানালে বিজ্ঞ আদালত তার পরিবারসহ ৫জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করেন।
এদিকে জনপ্রশাসনমন্ত্রনালয় কামাল হোসেনের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি অবহিত হয়ে তাকে নাচোল থেকে ওএসডি করে জনাপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ শাখায় বদলী করেন। সম্প্রতি ডিএনএ টেস্টে তিনি গড়িমসি করায় তাকে দুদক গতকাল বুধবার দুপুরে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
সানশাইন /শামি