সর্বশেষ সংবাদ :

চারঘাট-বাঘা আসনের প্রার্থীদের নিয়ে এক মঞ্চে ইশতেহার পাঠ: সন্ত্রাস চাদাবাজি মাদক ও বেকার সমস্যা দুর করতে একত্ব প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, চারঘাট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাঘার বিনোদপুর স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আখতার।
অনুষ্ঠানে রাজশাহী-৬ আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জাতীয় পর্টির ইকবাল হোসেন (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আব্দুস সালাম সুরুজ (হাতপাখা)। এই আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা ৪ জনই একই মঞ্চে তাদের ইশতেহার পাঠ করেন।
এসময় প্রার্থীরা চারঘাট ও বাঘা উপজেলার প্রধান অর্থকারী ফসল আম রক্ষণা বেক্ষণের পাশাপাশি নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহন, সন্ত্রাস, চাদাবাজি বন্ধে, মাদক মুক্ত ও বেকার সমস্যা সহ চারঘাট ও বাঘার সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের সকল ব্যবস্থা গ্রহন করা হবে বলে অঙ্গিকার করেন তারা। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশনা মতাবেক আটারণ বিধি মেনে প্রচার-প্রচারণা করার অঙ্গিকার ঘোষণা করেন প্রার্থীরা।
ইশতেহার পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল করীম মিজান, চারঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমুখ।
এতে বক্তাগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নে প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।
চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।


প্রকাশিত: January 28, 2026 | সময়: 4:53 am | সুমন শেখ

আরও খবর