সর্বশেষ সংবাদ :

দাঁড়িপাল্লা জয়ী হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে: ডা. জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার: দাঁড়িপাল্লার জয় হলে নগরীর সকল নাগরিক অধিকার নিশ্চত করা হবে বলে জানিয়েছেন রাজশাহী -২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে জুলাই ৩৬ চত্তরে এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আপসহীনভাবে কাজ করতে চাই। রাজশাহী-২ আসনের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। জনগণ যদি তাকে নির্বাচিত করে, তাহলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


প্রকাশিত: January 28, 2026 | সময়: 4:48 am | সুমন শেখ

আরও খবর