সর্বশেষ সংবাদ :

পবা ও মোহনপুরবাসি ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছেন: মিলন

স্টাফ রিপোর্টার: আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রতিটি জেলা উপজেলায় বিএনপির প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। পিছিয়ে নেই পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
মঙ্গলবার বেলা ১১ টা থেকে তিনি পারিলা ইউনিয়নের খড়খড়ি বাজার এলাকা থেকে দিনের কর্মসূচি শুরু করেন। তিনি বাজারের প্রতিটি দোকানে যান এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। সেই সাথে দিনব্যাপী তিনিও অত্র ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লা, হাট বাজার এবং মাঠের মধ্যে যে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় তার পেছনে থাকা নেতা কর্মীরা ধানের শীষের পক্ষে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। সেইসাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সালাম দিয়ে স্লোগান দিতে থাকেন। এভাবে পুরো বাজার প্রদক্ষিণ শেষে তিনি সংক্ষিপ্ত পথ সভা করেন।
পথসভায় তিনি বলেন, বিএনপি একটি বৃহত্তর দল। এই দল নিয়ে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। পতিত আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করেও পারেনি। এখন দেখছি যাদের ভোট নাই তারাই বেশি আসাফলং দেখাচ্ছে। তারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। সেই সাথে তারা জনগণকে ধোঁকা দিচ্ছে। তারা ধর্মের নামে মোনাফেকি করছে। জামাতে ইসলামী নেতাকর্মীদের মোনাফেকির ফাঁদে পা না দিয়ে দেশের, দেশের জনগণের স্বার্থে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে তারেক জিয়ার পাশে থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, যে দলের কমিটমেন্ট ঠিক নেই, তারা দেশের এবং জনগণের উন্নয়ন কিভাবে করতে পারে বলে প্রশ্ন রাখেন তিনি। জামাত ধর্ম নিয়ে জনগণের সাথে ছিনিমিনি খেলছে, তারা প্রতিনিয়ত জনগণকে ধোঁকা দিচ্ছে। স্বাধীনতা বিরোধী এই দল সে সময় বাংলাদেশ নামে ভূখণ্ড হোক চাইনি, এখন তারা দেশের উন্নয়ন উঠে পড়ে লেগেছে। এ যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি।
পথসভায় তিনি আরো বলেন, পবা মোহনপুরের যেদিকেই যাচ্ছি সেদিকে শুধু ধানের শীষ আর ধানের শীষ। চারিদিকে ধানের শীষের জয় জয় কর শুরু হয়েছে। জনগণ ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছ। জনগণ শুধু ১২ তারিখের জন্য অপেক্ষা করছে। কিন্তু এই নির্বাচনকে বানচাল করতে একটি দল উঠে পড়ে লেগেছে । তারা বলছে আমেরিকা নাকি তাদেরকে সমর্থন দিয়েছে। প্রকৃতপক্ষে এটা নিয়েও তারা মিথ্যাচার ও মোনাফেকি করছে বলে উল্লেখ করেন মিলন।
মিলন বলেন, ১২ তারিখের রায়ে বিএনপি যদি দেশ সেবার সুযোগ পায় তাহলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়ন করে দেশের উন্নয়ন করা হবে। সেই সাথে নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা হবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কিছু উন্নয়নে কৃষকদের মাঝে কৃষি কার্ড প্রদান এবং প্রাথমিক বিদ্যালয় হতে খেলা কে বাধ্যতামূলক করা হবে। যাতে করে ছেলেমেয়েরা খেলাধুলাকে অন্যভাবে না নিয়ে একটা পেশা হিসেবে নিতে পারেন বলে উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, রাস্তাঘাট অবকাঠাম উন্নয়ন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। সেই সাথে কৃষি উন্নয়নে খাল খনন ও কৃষি ইপিজেড তৈরি করা হবে জানান তিনি।
তিনি বলেন, অন্যান্য বারের চাইতে এবারে নির্বাচন হচ্ছে সম্পূর্ণ আলাদা। কারণ এবারে নির্বাচন আয়োজন করেছে দেশের জনগণ। অতএব জনগণই ঠিক করবে কে সংসদে যাবেন। এই নির্বাচন বানচাল করা সম্ভব নয় কারণ নির্বাচনের ট্রেন এখন দ্রুততার সাথে চলমান রয়েছে। এ ট্রেন আল্লাহ ছাড়া আর কেউ থামাতে পারবে না বলে জানান তিনি। সেইসাথে নির্বাচন নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নির্বাচনের দিন যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রুখে দেবে। নির্ভয়ে ও নিশ্চিন্তে সকাল থেকে সবাইকে নিজ নিজ নির্বাচনী কেন্দ্রে যেয়ে ভোট দেওয়ার জন্য আহবান করেন তিনি।
পারিনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, পবা উপজেলা বিএনপির আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব মোকলেসুর রহমান রিন্টু, বিএনপি নেতা শফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।


প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬ | সময়: ৪:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর