, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী একমাত্র সরকারি নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে’ বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সেলিম আহমেদ।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আখতারুল আলম। এসময় ছিলেন সিনিয়র শিক্ষক নির্মল টুডু, আব্দুল মোত্তালেব, মুহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক কামরুল হাসান, আবু জারজিস সরদার, মাহবুবুর রহমান, সাকিব হোসাঈন ও আব্দুল মোত্তালেব আলম।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন। সর্বশেষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।