সর্বশেষ সংবাদ :

পুঠিয়া-তাহেরপুর সড়কে ব্যবসায়ীর টাকা ছিনতাই

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার এক ধান-চাউল ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ২৬ জানুয়ারি পুঠিয়া-তাহেরপুর সড়কের সড়গাছি ব্রীজের উপর সকাল ৭ টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ধোপাপাড়া বাজারের ধান ও চাল ব্যবসায়ী নজরুল ইসলাম (নজু হাজী) ও তার একজন কর্মচারী সম্রাট হোসেন কে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে তাহেরপুর হাটে ধান কেনার উদ্দেশ্য সকাল ৬ টা ২০ মিনিটে ধোপাপাড়া হতে রওনা দিলে, সকাল ৭ টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের সরগাছি ব্রীজের উপর পৌঁছা মাত্র দুজন মোটরসাইকেল আরোহী এসে পথ রোধ করে ভুক্তভোগীর নিকট থাকা ৫ লাখ ৫৩ হাজার টাকা অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। ওই ঘটনায় সাধনপুর পুলিশ ফাঁড়ি ও থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে ভুক্তভোগী জানান।
ধান কিনতে যাওয়া মোটরসাইকেল চালক সম্রাট হোসেন বলেন, কিছু বুঝে ওঠার আগেই তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে আমার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে যায়।
এবিষয়ে ছিনতাইয়ের শিকার নজরুল ইসলাম বলেন, আমরা ধান কেনার জন্য তাহেরপুর হাটে যাওয়ার সময়, দুজন অপরিচিত লোক মোটরসাইকেল নিয়ে এসে আমাদের দুজনের পথ রোধ করে, অস্ত্রের মুখে জিম্মি করে জোর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি আর্মি ক্যাম্প, পুঠিয়া থানা ও ফাঁড়িতে অবগত করেছি।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। ফাঁড়িতেও জানে তারা কাজ করছে। আশা করি খুব শিগগিরই ছিনতাইকারী ধরা পড়বে।


প্রকাশিত: January 27, 2026 | সময়: 5:24 am | সুমন শেখ

আরও খবর