সর্বশেষ সংবাদ :

পবায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষার্থী নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের

স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ পবা উপজেলা পর্যায়ে নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ বেশীরভাগ ক্যাটাগরিতে নির্বাচিত বা বিজয়ী হয়েছেন। রোববার বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন নওহাটা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ। অতিথি ছিলেন নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মজিবর রহমানসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও শিক্ষকমন্ডলী।
পবা উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরে সবচেয়ে সফলতা পেয়েছে এই বিদ্যালয়টি। মাধ্যমিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের মো. সামসুদ্দীন প্রাং, শ্রেষ্ঠ শিক্ষার্থী নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের আনিকা তাবাসসুম হান্না,
নির্ধারিত বক্তৃতায় শ্রেষ্ঠ বক্তা খ-বিভাগে মাহবুবা আক্তার সুমাইয়া, লোক সংগীতে বিজয়ী খ-বিভাগে সাবরিনা রেজওয়ান লিজা, নজরুল ও রবীন্দ্র সংগীতে এবং দেশাত্ববোধক গানে ক-বিভাগে সৃষ্টি রানী দে এবং খ-বিভাগে সাবরিনা রেজওয়ান লিজা, উপস্থিত বক্তৃতায় শ্রেষ্ঠ বক্তা খ-বিভাগে আনিকা তাবাসসুম হান্না, কবিতা আবৃত্তিতে ক-বিভাগে ফারজানা রহমান ও খ-বিভাবে আনিকা তাবাসসুম হান্না, ইংরেজি বক্তৃতায় শ্রেষ্ঠ বক্তা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় ক-বিভাগে অনন্যা অর্পা, খ-বিভাগে পুষ্পিতা পূর্ণা, বাংলা রচনা প্রতিযোগিতায় খ-বিভাগে পুষ্পিতা পূর্ণা, নাতে ক-বিভাগে আফিয়া ও খ-বিভাগে সাফিয়া তাসনীম এবং হাম্দ-এ ক-বিভাগে মারিয়া আক্তার সনদ ও পুরস্কার অর্জন করেছেন।
এরআগেও মাধ্যমিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের মো. সামসুদ্দীন প্রাং।


প্রকাশিত: January 26, 2026 | সময়: 4:55 am | সুমন শেখ