সর্বশেষ সংবাদ :

বাগমারায় মাইক্রোবাস জিপ ও কার শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের বাগমারা উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা শাখার নব-গঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচয় শেষে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উপজেলা শাখার সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সামাদ, উদ্বোধনী বক্তব্য রাখেন, ইউনিয়নের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জিলহাজ হোসেন প্রমূখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক আরমান মোল্লা তুহিন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক রজব আলী, চারঘাট উপজেলার সভাপতি মিন্টু প্রমূখ।
এদিকে বাগমারা উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা জিল্লুর রহমান, তৈমুর রহমান টগর, সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, অর্থ-সম্পাদক মিনহাজুল ইসলাম রবিন, প্রচার সম্পাদক হালিমুজ্জামান হিমু সহ উপজেলার সকল ড্রাইভার অনুষ্ঠানে ছিলেন।


প্রকাশিত: January 26, 2026 | সময়: 4:53 am | সুমন শেখ