, , ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের পর থেকেই রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা চালানো শুরু করেছেন। তবে এবার এই আসনে কিছুটা ব্যাতিক্রমী চমক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান।
শনিবার দিনব্যাপী সংসদীয় এলাকার পুঠিয়া উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে ব্যাতিক্রমী চমক নিয়ে ব্যাপক গণসংযোগ করেন জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান।
এদিন মাওলানা মনজুর রহমান উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নন্দনপুর খবিরের মোড়, চক দুর্লভপুর, কৈপুকুরিয়া, ফুলবাড়ি বাজার, মোহনপুর সহ বিভিন্ন গ্রাম, মহল্লা ও হাটবাজারে গণসংযোগ করেন।
গণসংযোগকালে জামায়াতে ইসলামীর সাংসদ প্রার্থী মাওলানা মনজুর রহমান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া দোয়া ও সমর্থনের পাশাপাশি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার সুযোগ দিয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে চমকপ্রদ কিছু উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।
গণসংযোগকালে ছিলেন, ভালুকগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, সেক্রেটারি একাব্বর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জীবন আলী, অর্থ-সম্পাদক মোসাব্বিরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকরা।
গণসংযোগ চলাকালীন উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণার পাশাপাশি জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থীর পক্ষে এলাকার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও রাস্তাঘাট নির্মাণ এবং সংস্কার সহ অবকাঠামোগত উন্নয়নে একটিবার সুযোগ দিতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
দীর্ঘ দিনের জেল-জুলুম ও নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমানের গণসংযোগকে কেন্দ্র করে ওইসব এলাকার সাধারণ মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশ সেবার সুযোগ দেয়ার আগ্রহ দেখিয়েছেন বলে গণসংযোগে অংশ নেয়া জামায়াতে ইসলামীর দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।