সর্বশেষ সংবাদ :

নগরীতে এসো গড়ি টিকাপাড়ার উদ্যোগে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এসো গড়ি টিকাপাড়ার উদ্যোগে তিনশো’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার টিকাপাড়ায় এসব কম্বল বিতরণ করা হয়।
এসো গড়ি টিকাপাড়ার সভাপতি এসএম এখ্লাস আহ্মেদ রমির সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসো গড়ি টিকাপাড়ার উপদেষ্টা আশরাফ জামাল আব্বু। অনুষ্ঠান পরিচালনা করেন এসো গড়ি যুবসংঘের সভাপতি হাসান শেখের পরিচালনায় অতিথি ছিলেন এসো গড়ি টিকাপাড়ার সাধারণ সম্পাদক আরিফুল আলম শুভ।
এ সময় উপস্থিত ছিলেন এসো গড়ি টিকাপাড়ার আবু হেনা, শফিকুল ইসলাম, আব্দুল কাদের বকুল, আব্দুল আলীম, রোকনুজ্জামান, আসিফ হোসেন, শামসুদ্দিন মানিক প্রমুখ।


প্রকাশিত: January 24, 2026 | সময়: 7:02 am | সুমন শেখ

আরও খবর