, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আনুষ্ঠানিক প্রচারণায় ও গণসংযোগে নেমে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন অধ্যাপক মুজিবুর।
বৃহস্পতিবার ২২ জানুয়ারি দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোদাগাড়ী ডাইংপাড়া মোড়া থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন বাজার ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগ ও প্রচারণা শুরু করেন। পরে সেখানে বিভিন্ন বাজারে গণসংযোগ করেন। এছাড়াও নিজ নির্বাচনি এলাকা তানোর উপজেলায় দিনব্যাপী আদীবাসি পল্লিসহ কয়েকটি স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তিনি বলেন, একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে তার দলের আগামী দিনের পরিকল্পনার বিষয়ে জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া আগামীর বাংলাদেশ কে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে বেশি করে সুযোগ দেয়ার কথা জানান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে তিনটি প্রধান রাজনৈতিক দলের কোনো শাসনই দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সফল হয়নি।
তিনি অভিযোগ করেন, প্রতিটি শাসনামলেই বিদেশে অর্থ পাচার, বিচার বিভাগে হস্তক্ষেপ, ভিন্নমতের ওপর দমন-পীড়ন, মিথ্যা মামলা, রিমান্ড, ক্রসফায়ার ও দীর্ঘ কারাবাসের ঘটনা ঘটেছে। অপরদিকে সরকারি দলের লোকজন গুরুতর অপরাধ করেও সহজেই জামিন পেয়েছে।
তিনি বলেন, ‘এই অন্যায় ও ইনজাস্টিসের অবসান ঘটাতে আমরা দেশবাসীর সামনে ‘নতুন বাংলাদেশ’ ও মানবিক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরছি। জামায়াতের এই নেতা দাবি করেন, চরিত্র, নৈতিকতা ও সততার পরীক্ষায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে জাতির সঙ্গে পরীক্ষিত হয়ে উত্তীর্ণ হয়ছে।
তিনি আরও জানান, ইসলামী চেতনা, জুলাই আন্দোলনের চেতনা ও মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী মোট ১০টি দল একত্রিত হয়ে এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় থেকে ব্যর্থ হয়নি বরং এখনো রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়নি। এছাড়া তিনি সন্ত্রাস ও চাঁদাবাজি গড়ার প্রতিশ্রুতি দেন।