বড়াইগ্রামে সাবেক পৌর মেয়রের মায়ের মৃত্যু

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলীর মা জাহেদা বেগম (৯০) মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলার জলন্দা গ্রামে বিকাল পৌনে পাঁচটায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬ | সময়: ৫:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর