, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির আওলাই ইউপির ৪নম্বর ওয়ার্ড বিএনপি’র আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় পানিয়াল গ্রামে স্থানীয় বিএনপি সভাপতি রেজুয়ান নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম-আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বি, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, আওলাই ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী আমিরুল ইসলাম, সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউর ইসলাম রকি সহ জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী।