সর্বশেষ সংবাদ :

নগরীতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

স্টাফ রির্পোটার: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ২৩নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শেকের চক এলাকায় ২৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি,২৩ নং ওয়ার্ড মহিলা নেত্রী সেলিনা খাতুন, শিউলি খাতুন,মহানগর বিএনপি সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বজলু হক মন্টু,মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জান্নাল আব্বু । উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুরাদ হোসেন, যুবদল নেতা আলাউদ্দিন আহমেদ মানিক,এ্যাড. ফয়সাল আলম নয়ন, বোয়ালিয়া থানা বিএনপি’র ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শানসহ বিএনপি ও মহিলাদলের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।


প্রকাশিত: January 18, 2026 | সময়: 2:01 am | সুমন শেখ