রাজশাহীতে শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু

স্টাফ রির্পোটার: রাজশাহীতে শিশু-কিশোরদের জন্য শিশু সাংবাদিকতার ওপর দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে হোটেল ওয়ারিশনের সেমিনার রুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়। ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোররা সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ ও ফিচার লেখা, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরি, শিশু অধিকার এবং নিরাপদ সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি ও একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান কোরবানের সঞ্চালনায় কর্মশালাটি পরিচালনা করছেন হ্যালোর সহ-সম্পাদক সাদিক ইভান।


প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬ | সময়: ১:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ