সর্বশেষ সংবাদ :

মোহনপুর প্রেসক্লাবের নতুন সভাপতি রুবেল সম্পাদক রাসেল

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হন আমাদের রাজশাহীর স্টাফ রিপোর্টার রুবেল সরকার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সানশাইন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার।
শুক্রবার ১৬ জানুয়ারি মোহনপুর প্রেসক্লাব কার্যালয়ের বর্ধিত সভায় আগামী ১ বছর মেয়াদে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। উক্ত নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ।
এছাড়াও উক্ত কমিটিতে নির্বাচিত হন, সিনিয়র সহসভাপতি সোনার দেশ পত্রিকার কেশরহাট প্রতিনিধি মোস্তফা কামাল, সহসভাপতি বর্তমান পত্রিকার রাজশাহী প্রতিনিধি আসগর আলী সাগর, সাংগঠনিক সম্পাদক ইনকিলাব পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম।
এসময় মোহনপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি শরিফুল ইসলাম রতন সহ পূর্বের কমিটির সহসভাপতি সোনালী সংবাদ পত্রিকার প্রতিনিধি আনছান তালুকদার স্বাধীন, যুগ্ম-সাধারণ সম্পাদক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রায়হানুল হক রিফাত, দপ্তর সম্পাদক আজকের প্রতিদিনের প্রতিনিধি আতাউর রহমান পলাশ, কোষাধ্যক্ষ বাংলাদেশ সমাচারের প্রতিনিধি শফিকুল ইসলাম, সদস্য উত্তরা প্রতিদিনের প্রতিনিধি শরিফুল ইসলাম, সদস্য শাহিনুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 17, 2026 | সময়: 1:14 am | সুমন শেখ