, , ।
স্টাফ রিপোর্টার: নগরীজুড়ে হাসেন আলী সমর্থিত ব্যবসায়ী পরিষদের প্রার্থীরা গণসংযোগ করেছেন। রোববার দিনব্যাপি নগরীর লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় এ প্যানেলের প্রার্থীরা গণসংযোগ করেন।
দিন ঘনিয়ে আসছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন। আর দুইদিন পর আগামী ১৫ জানুয়ারী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে রাজশাহীর ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরাও কোমর বেধে ভোটের মাঠে নেমেছেন। এছাড়াও মোবাইল হোয়াটনঅ্যাপ তো আছেই। চলছে জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ীদের সাথে গণসংযোগ। সবমিলিয়ে ভোটার-প্রার্থী ও প্রার্থী সমর্থক ব্যবসায়ীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন নিজেদের প্রতিনিধির বিজয় নিশ্চিত করতে। চলছে চুলচেরা বিশ্লেষণ। কাকে কাকে ভোট দিলে কাজ হবে আবার কাকে দিলে কাজ হবে না-ব্যবসায়ীদের চায়ের কাপে কাপে এমন মন্তব্য চলছে জোরেশোরেই। নিজেদের প্রত্যাশাপূরণ ও সার্বিক সহযোগিতা কামনা করে প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ভিতরে ভিতরে নিজ নিজ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
গতকাল দিন-রাত হাসেন আলী সমর্থিত ব্যবসায়ী পরিষদ, রাজশাহী ‘খ’ প্যানেলের প্রার্থীরা খন্ড খন্ডভাবে ভাগ হয়ে নগরী ও বিভিন্ন উপজেলায় ব্যবসায়ীদের মাঝে গণসংযোগ করে ভোটের প্রচারনা চালিয়েছেন। এদিন সন্ধ্যায় লক্ষ্মীপুর ফামের্সী ব্যবসায়ীদের মাঝে ‘খ’ প্যানেরের লিফলেট বিতরণসহ গণসংযোগ করেন হাসেন আলী সমর্থিত ব্যবসায়ী পরিষদের সভাপতি পদের হাসেন আলী, সহসভাপতি আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ ও পচিালক পদের মিজানুর রহমান খান প্রমুখ।