, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এরশাদ আলী ডিগ্রী কলেজের পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১১ ডিসেম্বর) সকালে এই অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তর বঙ্গের প্রবীন রাজনীতিবীদ তথা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক এবং রাজশাহী ৬-চারঘাট-বাঘার বিএনপির দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাইদ চাঁদ।
বেলা ১১টায় অত্র কলেজের অধ্যাক্ষ সাবাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, এ দেশের প্রথম এবং সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন মহিয়সী নারী। তিনি কিভাবে তিনবার রাষ্ট্রনায়ক হয়ে রেকর্ড সৃষ্টি করেছেন, কিভাবে জনগণের সাথে মিলে-মিশে দেশ পরিচালনা করেছেন সেটা আপনাদের জানা। আমি দীর্ঘ সময় ধরে তাকে যতটুকু জেনেছি, তিনি প্রকৃত অর্থে একজন দেশ প্রেমিক ও আদর্শ রাজনীতিবীদ ছিলেন। আমি তার জীবনদশা ফলো করে নিজের জীবন গঠন করার চেষ্টা করেছি। আমি আজ তার জন্য প্রাণ ভরে এখানে উপস্থিত সকলের মাধ্যমে সৃষ্টি কর্তার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহপাক যেন উনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন।
এদিকে প্রধান অতিথির বক্তব্য শেষে কোরআন তিলাওয়াত এর মাধ্যমে খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এতে বাঘা উপজেলা ও আড়ানী পৌর বিএনপি এবং কলেজ কর্তৃপক্ষসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শরিক হন।