, , ।
স্টাফ রিপোর্টিার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন ভাঙার কারণে ৪০ মিনিট দেরিতে ছেড়েছে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। শুক্রবার ৯ জানুয়ারি সকালে এই ঘটনা ঘটেছে। অপরদিকে এই ঘটনার কারণে রাজশাহীর সারদা স্টেশনে দাঁড়িয়ে ছিল মহানন্দা এবং আড়ানী স্টেশনে দাঁড়িয়ে ছিল ঈশ্বরদী কমিউটার ট্রেন। এ ঘটনায় তিনটি ট্রেনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তবে শুক্রবার সকালে জনৈক এক ব্যাক্তি রেললাইন ভাঙা দেখতে পেয়ে তাৎক্ষণিক আড়ানী স্টেশন মাস্টারকে বিষয়টি অবগত করেন। এ ঘটনায় ভাঙ্গা স্থানের অদুরে ৪০ মিনিট ট্রেন থামিয়ে রাখা হয়।
রেল কর্তৃপক্ষ জানান, রাজশাহী স্টেশন থেকে ট্রেনটি সকাল ৮টায় ছেড়ে আড়ানী স্টেশনের অদূরে রেললাইন ভাঙার কারণে আটকে পড়ে। সেখান থেকে রেল লাইন মেরামত শেষে প্রায় ৪০ মিনিট দেরিতে ফের যাত্রা শুরু করে।
অপরদিকে এই ঘটনার কারণে রাজশাহীর সারদা স্টেশনে দাঁড়িয়েছিল মহানন্দা এবং আড়ানী স্টেশনে দাড়িয়েছিল ঈশ্বরদী কমিউটার ট্রেন। পরে রেলওয়ের কর্মীরা রেল লাইন মেরামত করে ট্রেনগুলোর চলাচল সাভাবিক করে। এতে ভোগান্তির শিকার হন তিন ট্রেনের যাত্রীরা।
আড়ানী স্টেশন মাস্টার সদরুল হোসেন জানান, আড়ানী স্টেশনের পশ্চিমে আড়ানী-নন্দনগাছী স্টেশনের মাঝামাঝি স্থানে রেললাইন ভাঙার কারণে ট্রেন চলাচল কিছুটা সময় বিলম্ব হয়েছিল। পরে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। প্রায় ৪০ মিনিট পরে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোন দুর্ঘটনা হয়নি। এতে যাত্রীরা কিছুটা বিড়ম্বনায় পড়লেও নিরাপত্তার কারণে ট্রেন থামিয়ে রাখা হয়।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার জিয়াউল আহসান ঘটনার সত্যতা শিকার করে বলেন, ৪০ মিনিট সিল্কসিট এক্সপ্রেস ট্রেনটি ভাঙা স্থানের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিল। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ভাঙা স্থানে শ্রমিকরা কাজ করছে। দুপুরের মধ্যে লাইন সংক্রান্ত সকল সমস্যার সমাধান করা হয়েছে।