, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় অনূর্ধ্ব ১৫ বালকদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণের আয়োজন করে।
দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতায় ও বাছাই কার্যক্রম জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক খেলোয়াড়ার নিলে এর মধ্যে থেকে ৪০ জন খেলোয়াড়ার বাছাই করা হয়। এসময় জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় খেলোয়াড়দের জার্সি ও প্যান্ট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে মাসব্যাপী এই প্রশিক্ষণ। বাছাইকৃত ৪০ জন কিশোর ফুটবলার এই ক্যাম্পে মাসব্যাপী আধুনিক ফুটবল কৌশলের ওপর নিবিড় প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। কোচ হিসেবে থাকবেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক।