গোদাগাড়ীতে আ’লীগ নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। মঙ্গলবার ৬ ডিসেম্বর দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে পাঠানো এক লিখিত পত্রের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান ওই নেতা।
দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়া আওয়ামী লীগ নেতা হলেন গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজিকুল ইসলাম। লিখিত পদত্যাগপত্রে সাংগঠনিক সম্পাদক হাজিকুল ইসলাম উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের কমেটিতে কে আমার নাম দিয়েছে আমি জানিনা এবং আমি কখনো প্রকাশ্যে বা গোপনে আওয়ামী লীগের সাংগঠনিক কাজে জড়িত ছিলাম না। আমি ২নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ হইতে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬ | সময়: ১:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ