, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ শহরের আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।
এসময় ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সদস্য সচিব রুহুন আমিন মুক্তার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁকে আর উন্নয়ন থেকে পিছিয়ে রাখা হবে না। নওগাঁ শহরের ফোরলেন সড়ক নির্মাণ প্রকল্প শিগগিরই একনেকে অনুমোদন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং অনুমোদন মিললে আগামী ছয় মাসের মধ্যেই কাজ শুরু হবে বলে জানান। পাশাপাশি শিল্প-কারখানা স্থাপনে গুরুত্ব দেওয়া হবে এবং জেলায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করাসহ নানামূখী উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, আমি ক্ষমতায় গেলে যে ক্ষমতার অপব্যবহার হবে এমনটা কেউ যেন না ভাবেন। নওগাঁকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। ইতোমধ্যে আমের জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে।
কৃষকদের ন্যায্যমূল্যে নিশ্চিতে আম সংরক্ষণে হিমাগার স্থাপন করা হবে। আমাদের ইসতেহারের মধ্যে ছিল নওগাঁয় একটি বিশ্ববিদ্যালয় হবে। ইতোমধ্যে সেটি হয়েছে। তবে কৃষিপ্রধান জেলা হিসেবে নতুন করে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দেয়া হবে। সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়