সর্বশেষ সংবাদ :

মোহনপুরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার: মোহনপুরে মহিলা গার্লস কলেজের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে একটি আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আলোচনা সভার সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডল।
কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. শফিকুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান।
আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক কাজিমুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক প্রধানমন্ত্রীর আত্মজীবনী নিয়ে স্মৃতিচারণ করেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


প্রকাশিত: January 7, 2026 | সময়: 1:37 am | সুমন শেখ