সর্বশেষ সংবাদ :

শীতে স্থবির উত্তরাঞ্চল

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: গত কয়েকদিনের একটানা প্রচন্ড শীত ও হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে গোটা উত্তরাঞ্চল। জয়পুরহাট, রংপুর, দিনাজুর, গাইবান্ধা, পঞ্চগড়, কুড়িগ্রাম সহ গোটা উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়ে যাওয়া সহ বয়স্ক ও শিশুদের বিভিন্ন শীতজনিত রোগবালাই বৃদ্ধি পেছে। সেই সাথে প্রচন্ড কষ্টে পড়েছেন নিম্ন আয়ের দরীদ্র ও অসহায় মানষেরা।
রোববার ৪ জানুয়ারি ভোর থেকেই ঘন কুয়াশা গোটা উত্তলাঞ্চল আচ্ছন্ন করে রাখে। শীতল বাতাসের সঙ্গে কুয়াশার প্রভাবে সকাল থেকেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আদ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
কুয়াশা ও ঠান্ডার কারণে সকাল বেলায় সড়কে যানবাহন চলাচল ধীরগতিতে চলে এবং অনেক স্থানে দৃশ্যমানতা কমে যায়। পরে সকাল ৯টায় আবহাওয়া অফিস থেকে জানানো হয়, আজকের চূড়ান্ত (ফাইনাল) সর্বনিম্ন তাপমাত্রাও ১১.৬ ডিগ্রি সেলসিয়াসেই স্থির রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টানা শীতের প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিুআয়ের মানুষ, শিশু ও বয়স্করা। শীত থেকে রক্ষা পেতে অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটছে। শীত মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে গরম পোশাক, কম্বল ও অন্যান্য শীতবস্ত্র ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।


প্রকাশিত: January 5, 2026 | সময়: 12:41 am | সুমন শেখ