, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর নলডাঙ্গা পৌর বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে গায়েবানা জানাজা করা হয়।
জানাজায় নলডাঙ্গা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মুসল্লিরা অংশ নেন। গায়েবানা জানাজা নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী নান্নু, সাবেক সেক্রেটারী জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষায় আপসহীন ভূমিকা ও দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন।