, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহীতে গত কয়েকদিনের বাড়তি শীতে জনজীবন অতিষ্ঠ। আবহাওয়া নেমেছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। শীত থেকে রক্ষা পেতে প্রতিবন্ধী ও বধির সংঘের সদস্যদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রাজশাহী জেলা বধির সংঘের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং রাজশাহী জেলা বধির সংঘের সভাপতি এস এম এমদাদুল হক।
এইসময় উপস্থিত ছিলেন সংঘের সাধারণ সম্পাদক আব্দুল কাদের (বধির), সাইফুল ইসলাম পিন্টু,আব্দুল মতিন,আব্দুল গাফফার প্রমুখ। আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের উদ্দেশে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।