সর্বশেষ সংবাদ :

চাঁন্দলাই নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চাঁন্দলাই কিংস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ডের চাঁন্দলাই যুব সমাজের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চাঁন্দলাই কি়ংস এলিভেন চ্যাম্পিয়ন ও চাঁন্দলাই নাইট রাইডার্স রানার্স আপ হয়েছে।
সোমবার ২৯ ডিসেম্বর রাতে চাঁন্দলাই মিরের বাগান মাঠে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সভাপতি আকবর হোসেন।
চাঁন্দলাই যুব সমাজের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেসার্স রুবেল থাই এলোমিনিয়ামের পরিচালক আব্বাস উদ্দিন রুবেল। স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান।
এ সময় কামাল উদ্দিন, আলাউদ্দিন, মতিউর রহমান, সোহেল রানা, আনোয়ার হোসেন মাসুম,আব্দুল বারি, মাসুদ রানা, শহিদ, নাহিদ হাসান, ডালিম হাসান, জনি, জুয়েল আক্তার বাবু, আব্দুল মানিক, রিজু, শাহাদাত, চাঁন্দলাই গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাইট ক্রিকেট টুর্নামেন্টে মোট ১০টি দল খেলায় অংশগ্রহণ করেছে।


প্রকাশিত: December 31, 2025 | সময়: 12:39 am | সুমন শেখ

আরও খবর