সর্বশেষ সংবাদ :

সানশাইনকে রাজশাহী চেম্বারের সভাপতি প্রার্থী খোকন : প্রকৃত ব্যবসায়ীদের হাতে অর্থনীতির নিয়ন্ত্রণ তুলে দিতে হবে

স্টাফ রিপোর্টার: চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে নির্বাচিত হলে আপনি স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কি পদক্ষেপ নিবেন এমন প্রশ্নের জবাবে সভাপতির পদের প্রতিদ্বন্দ্বিপ্রার্থী খোন্দকার মিজানুর রহমান খোকন বলেন, ব্যবসায়ীরা আমাদের মাধ্যমে নীতিনির্ধারক ও সরকারের সাথে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্যবসা-বান্ধব নীতিমালা প্রণয়ন, নেটওয়ার্কিং বৃদ্ধি, ব্যবসার প্রসারে অ্যাডভোকেসি এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে নেতৃত্বের ভূমিকা পালন করা যায়। নির্বাচিত প্রতিনিধিরা সদস্যদের শিক্ষা ও পরামর্শ সেবার মাধ্যমে সহায়তার সুযোগ পান।
তিনি বলেন, এতদিন সমাজের আর্ত মানুষের কথা বলেছি। এবার অর্থনীতির সব স্তরে গণতন্ত্রায়ণের কথা বলবো। নিশ্চিত করব। এর মূল লক্ষ্য হলো জনগণের সব শ্রেণি-পেশাকে মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা এবং মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। তিনি অতীত ও বর্তমানের সময়কালের অর্থনৈতিক চিত্র তুলে ধরেন এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করতে ভবিষ্যৎ নীতিকৌশল নিয়ে কথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনীতির প্রতিটি খাত অতিমাত্রায় নিয়ন্ত্রিত। ব্যবসা পরিচালনার সহজতা বাড়াতে ব্যাপক সংস্কার কর্মসূচির আওতায় অর্থনীতিতে নিয়ন্ত্রণমুক্তকরণ ও উদারীকরণ বাস্তবায়ন করা জরুরী। অতিরিক্ত নিয়ন্ত্রিত ও রক্ষণশীল অর্থনৈতিক সংস্কৃতি সরকারি ও বেসরকারি খাতের কিছু অসাধু চক্রকে লাভবান করছে, যার ফলে ব্যবসার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। আমাদের আন্তরিক উদ্দেশ্য হলো-দুর্নীতিবাজ গোষ্ঠীর ক্ষমতা ভেঙে দিয়ে প্রকৃত ব্যবসায়ীদের হাতে অর্থনীতির নিয়ন্ত্রণ তুলে দেওয়া। রপ্তানি ও জিডিপির অনুপাতের বিদ্যমান ভারসাম্যহীনতা দূর করে অর্থনীতির প্রকৃত সক্ষমতা কাজে লাগাতে সমন্বিত নীতিমালা প্রণয়ন করা। তিনি বলেন, ব্যবসায়ীদের সক্ষমতা ও পেশাদারিত্ব বাড়ানো ছাড়া উদার অর্থনীতির সুফল পাওয়া সম্ভব নয়। আমলাতন্ত্র ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ কমাতে স্বয়ংক্রিয় (অটোমেশন) ব্যবস্থা চালু করা হবে, যা বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সহায়ক হবে।
অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এসএমই খাতের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ছাড়া দেশের অর্থনীতির টেকসই ও প্রত্যাশিত উন্নয়ন অর্জন সম্ভব নয়।
এবারের নির্বাচন কেমন হবে বলে মনে করেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও বিশ্বাস তৈরী হয়েছে। এই নির্বাচন সত্যিকার অর্থে ব্যবসা ও ব্যবসায়ীবান্ধব হবে। যা সংগঠনকে শক্তিশালি করবে।
নগরীর পাঠানপাড়ায় তার বাড়ি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতেম এম.বি.এস (মার্কেটিং) করেছেন। বর্তমানে রাজশাহী জাতীয় হার্ড ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি দায়িত্ব পালন করছেন এবং তিনি আজীবন সদস্য। অনেক আগে থেকেই তিনি সাংগঠনিক কাজের সাথে জড়িত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোটেশন (রুমা) কোষাধ্যক্ষ ছিলেন এবং আজীবন সদস্য। এমনকি রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সাবেক পরিচালক ও প্রাক্তন সাধারণ সচিব রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।
তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন বিএনপির সাথে জড়িত। ১৯৮৫ সালে রাজশাহী কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা ১৯৯২ সালে সাংগঠনিক সম্পাদক। তার ঝুড়িতে জাতীয়তাবাদী দলের এবং সামাজিক সংগঠনের অনেক দায়িত্বপালন করেছেন এবং করে যাচ্ছেন।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছর ১৫ জানুয়ারী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদ গঠনে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে দুইটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বান্দ্বপ্রার্থীরা নির্বাচনী বৈতরনী পার হবেন। প্যালেন দুইটি হলো-সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ। সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন তিন জন। এরা হলেন, চেম্বারের সাবেক সভাপতি হাসেন আলী, রাজশাহী হার্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন ও আব্দুল আওয়াল খান চৌধুরি জোতি।


প্রকাশিত: December 30, 2025 | সময়: 1:05 am | সুমন শেখ