বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বায়োস্কোপ ও টেরিকোটা (হেরিটেজ ফেয়ার) মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার নগরীর মধুবন কমিউনিটি সেন্টারে চার দিনব্যাপি এ মেলার উদ্বোধন করা হয়।
অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন নারী উদ্যোক্তা এফডাব্লুউসিএ’র নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম লিপি ও আঞ্জুমান আরা লিপি। মেলা উদ্যোক্তায় ছিলেন ডা. রেশমি জান্নাত চৌধুরী, সাদিয়া ইসলাম, আয়েশা তিথি, কারিশমা আমরিন, রোকাইয়া ফেরদৌস স্নেহা, নাফিসা নূর, নাফিসা তাবাসসুম। সমন্বয়কের দায়িত্বে ছিলেন ডা. নওশিয়া অরিন খান।
মেলায় বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য বায়োস্কপ দেখার ব্যবস্থা আছে। এখানে ইনপোর্টেট পারফিউম, হাতের তৈরী পোশাক, শীতের পোশাক, শীতের খাবার পাওয়া যাবে। এছাড়াও চার দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।