বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তানোর ডাক-বাংলো মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলা উদ্বোধন করেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাঈমা খান এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা ক্রিড়া সংগঠন কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য ও সাংবাদিক টিপু সুলতান, তালন্দ ইউপি’র চেয়ারম্যান নাজিমুদ্দীন বাবু, কামারগাঁ ইউপি’র চেয়ারম্যান শফি কামাল মিন্টু প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলা প্রথম আর্ধে কামারগাঁ ইউনিয়ন বনাম তালন্দ ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়। কামারগাঁ ১ গোলে বিজয়ী হন। পরে দ্বিতীয় আর্ধে কলমা ইউনিয়ন বনাম পাঁচন্দর ইউনিয়ন খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কলমা ইউনিয়ন ১ গোলে বিজয়ী হয়। ধারাভাষ্যকার দায়িত্ব পালন করেন সমাজসেবক ও সাংবাদিক রায়হান আলী।