সর্বশেষ সংবাদ :

পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ জন

স্টাফ রির্পোটার: রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে। বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জন গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১০ জন রয়েছেন।
অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তারকৃত আসামি মো: মাসুদ রানা ওরফে শাহিন (৪৬)। মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে। উল্লেখ্য, তাকে ২৪ ডিসেম্বর রাতে নিজ বাড়ির সামনে হতে গ্রেপ্তার করা হয় পরদিন তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


প্রকাশিত: December 28, 2025 | সময়: 12:11 am | সুমন শেখ

আরও খবর