সর্বশেষ সংবাদ :

পুঠিয়ার ঝলমলিয়ায় বৃদ্ধের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার ২৬ ডিসেম্বর রাত ১০টার দিকে নিজ বাড়ির গোয়ালঘরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইয়াদ আলী (৭০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াদ আলী দীর্ঘদিন ধরে পারিবারিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার রাতে পরিবারের অজান্তে তিনি গোয়ালঘরের বাঁশের তীরে রশি দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আত্মহত্যার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


প্রকাশিত: December 28, 2025 | সময়: 12:10 am | সুমন শেখ