সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে পলু পালন প্রশিক্ষণ ভোলাহাট মিনি ফিলেচার কেন্দ্র অনুষ্ঠিত অব্যাহত রয়েছে। ভোলাহাট জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয়ের বাস্তবায়নে ‘বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা-২য় পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের অর্থায়নে মাসব্যাপী প্রশিক্ষণে উপজেলার ২৫ জন রেশম চাষি অংশগ্রহণ করেন।
রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (সম্প্রসারণ) ড. এম.এ. মান্নান (যুগ্ম সচিব), প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান।
৭ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। অন্যদের মধ্যে প্রশিক্ষক হিসেবে টেকনিক্যাল সুপারভাইজার ওলিউর রহমান ও প্রবীণ সাংবাদিক গোলাম কবির প্রশিক্ষণের বিশেষ সময়ে উপস্থিত ছিলেন।


প্রকাশিত: December 25, 2025 | সময়: 1:07 am | সুমন শেখ

আরও খবর