বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের কামারবাড়ি গ্রামের মোসলেম আলী মৃধার ছেলে মোজাফফর হোসেনকে পিঠিয়ে জোর পূর্বক নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায় একই ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা ইমদাদুল হক ও মৃত লোকমান আলীর ছেলে আব্দুল মান্নান গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মাড়িয়া ইউনিয়নের শিকদারী কোল্ড স্টোরের সামনে বিবাদী মোজাফফর হোসেনকে মোটর সাইকেলের গতি রোধ করে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি মেরে যখম করে এবং তাকে ধরে নিয়ে গিয়ে জোরপূর্বক নন জুডিশিয়াল ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। সে সময় তার পকেটে থাকা ৮,৫০০ টাকা বিবাদীরা জোরপূর্বক বের করে নেয় এবং পিটিয়ে মেরে ফেলার হুমকি দেয়, পরবর্তীতে ঘটনাটি তার আত্মীয়-স্বজন জানতে পেরে ৯৯৯ ফোন দিলে বাগমারা থানা পুলিশ গিয়ে মোজাফফরকে উদ্ধার করেন। পরে ঐ দিনই বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ করেন মোজাফফর হোসেন।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।