, , ।
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, রাজশাহীর মতিহার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেনের পিতা মোঃ সিরাজুল ইসলাম (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। গতকাল সকালে তিনি মৃত্যুবরণ করেন।
রাজশাহীর বিএনপি নেতা ডিকেনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী-২ সদর আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক মেয়র, সাবেক এমপি ঁজননেতা মিজানুর রহমান মিনু। বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।