সর্বশেষ সংবাদ :

লালপুরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
শনিবার ২০ ডিসেম্বর দিনগত রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রপ্তার করা হয়।
লালপুর থানার (ওসি) মজিবুর রহমান জানান, ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।


প্রকাশিত: December 22, 2025 | সময়: 2:02 am | সুমন শেখ