সর্বশেষ সংবাদ :

উইমেন্স ক্রিকেটে সোবহানার অর্ধশতকে নর্থজোনের সহজ জয়

স্পোর্টস রিপোর্টারঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লীগ টি-২০ তে রাজশাহী ভেন্যুর ম্যাচে নর্থজোন ৯ উইকেটে সাউথজোনকে পরাজিত করেছে। কুয়াশার কারণে ২০ ওভারের ম্যাচ ১১ ওভারে নামিয়ে আনা হয়।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রোববার (২১ ডিসেম্বর) সাউথজোন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১১ ওভারে ৯ উইকেটে ৭৯ রান সংগ্রহ করে। লতা মন্ডল দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন। ফারজানা হক ১৭ ও আয়শা আক্তার ১৩ রান করেন। নর্থ জোনের মেহেরুন্নেসা ১৫ রানে, সানজিদা আক্তার ১৬ রানে ও ফারজানা ইয়াসমিন ১৮ রানে ২টি করে উইকেট দখল করেন।
জয়ের জন্য ৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নর্থজোন দলীয় অধিনায়ক সোবহানা মোস্তারির অনবদ্য অর্ধশতকে মাত্র ১ উইকেটে ৮২ রান সংগ্রহ করে ৯ উইকেটে জয়লাভ করে। সোবহানা মোস্তারি ৫১ রানে অপরাজিত থেকে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। শামিমা সুলতানা ২৪ রানে অপরাজিত থাকেন। সাউথজোনের মারুফা আক্তার দলের পক্ষে একমাত্র উইকেটটি দখল করেন।


প্রকাশিত: December 22, 2025 | সময়: 1:59 am | সুমন শেখ

আরও খবর