সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ভোলাহাট প্রতিনিধি: ভোলাহাট থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, শুক্রবার রাজনৈতিক মামলায় সকাল সাড়ে ছয়টার দিকে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছোট জামবাড়ী গ্রামের হিটলুর রহমানের ছেলে সুমন আলী (২৬)।
এব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতিকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।


প্রকাশিত: December 20, 2025 | সময়: 1:23 am | সুমন শেখ

আরও খবর