তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে নওগাঁয় আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, নওগাঁ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে নওগাঁয় জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের কেডির বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ।
এসময় ছিলেন, নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার ও যুগ্ম আহ্বায়ক রওশন উল ইসলাম, দেওয়ান মোস্তাকিম আহম্মেদ নিপু, রুবেল হোসেন, নওগাঁ পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ খন্দকার ডলার, রিপন কুমার মন্ডল, শামীনুর রহমান শামীম, সঞ্জয় কুমার দাস, কবির আলম লিটন, সাহারাজ সনি, তান্না জামান, আবিদ রেজা সাবু, সদর উপজেলা যুবদলের জহুরুল ইসলাম শ্যামল, আবু হাসান, সাইদুর ইসলাম বাঘা শাহানুর রহমান, এতহেশামুল হক নোমান, মামুনুর রশিদ, কাজল সহ জেলা যুবদল, পৌর যুবদল ও সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পুরো মিছিলজুড়ে ছিল স্লোগানে স্লোগানে মুখরিত পরিবেশ-তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের প্রত্যাশায় অধীর আগ্রহে বসে আছে বাংলার মানুষ। তিনি একমাত্র ব্যক্তি যিনি দেশের মানুষের গণতান্ত্রিক ভোটার অধিকার বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ দেড় যুগ ধরে সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে।


প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫ | সময়: ১:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ